হেফাজতে ইসলামের নায়েবে আমির আবু তাহের নদভীর ইন্তেকাল হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সভাপতি, প্রখ্যাত আলেম ও দ্বীনপীর আল্লামা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে বারোটায় তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। বিকেল সাড়ে ৪টায় সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফয়াতুল্লাহ আজহারীও গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় বলা হয়েছে,…
Author: Admin
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই তেল সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি, কৃষি খাতকে অগ্রাধিকার দিতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওর মাধ্যমে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেলটা পায়, সেই চেষ্টা করছি।’ সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। মনির হোসেন চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত আমরা ভারত থেকে ২২ হাজার টন ডিজেল পেয়েছি। তাদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। এ ছাড়া ইন্দোনেশিয়া থেকেও তেল আনা হচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। হরমুজ প্রণালি…
বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার! হত্যাকাণ্ডে অভিযুক্ত মেয়ে আর্যা—যিনি নিজেও পুলিশে কর্মরত। প্রেমের সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ কন্যার বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের এ ঘটনাটি প্রায় তিন বছর পর প্রেমিকের স্বীকারোক্তিতে সেই হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনায় কন্যাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত জয়ন্ত বল্লাওয়ার (৪৫) মহারাষ্ট্র পুলিশের একজন কনস্টেবল ছিলেন। ২০২৩ সালের ২৫ এপ্রিল সকালে ডিউটিতে যাওয়ার প্রস্তুতির সময় তার মেয়ে আর্যা বল্লাওয়ার তাকে একটি মিল্কশেক পান করতে দেন। সেটি পান করে বাড়ি থেকে বেরিয়ে যান জয়ন্ত। চন্দ্রপুরে জেলাশাসকের কার্যালয়ে…
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ট্রাফিকের দারুস সালাম জোনের এসি আরিফুর ইসলাম রনিকে উত্তরা বিভাগের উত্তরা জোন, ট্রাফিকের মিরপুর জোনের এসি মো. শরীফ উল আলমকে ট্রাফিকের দারুসসালাম জোনে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপি সদর দপ্তরের এসি মো. সেলিম রেজাকে ট্রাফিকের মিরপুর জোনে বদলি করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানমাহিন মামলা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদী এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক বলে আখ্যা দিয়েছেন জামায়াত নেতা আমির হামজা। এতে আমাদের নেতার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে এমন অপপ্রচারের ন্যায় বিচারের জন্য…
বগুড়ার ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৯ মার্চ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। যুবলীগ ওই নেতার নাম সুলতান নাছিম। তিনি উপজেলার পেচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস…
ইসরায়েলের তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ ঘটনায় হাইফাতে অবস্থিত ওই তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (৩০ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে অবস্থিত বাজান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, একটি ক্ষেপণাস্ত্র হামলার পর এই আগুন লেগেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এর আগে গত ১৯ মার্চও একই স্থাপনাটি ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। ওই সময় ইরান তাদের জ্বালানি অবকাঠামোর ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে পাল্টা আঘাত হানে। এদিকে ইসরায়েলে…
প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন । সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড প্রদান কর্মসূচি। এভাবেই দেশ এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হলো ‘ক্রীড়া কার্ড’। প্রাক-পাইলট পর্যায়ে ধারাবাহিকভাবে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর দেশের ৮ বিভাগের ৯টি উপজেলার ৯টি ব্লকে কৃষক কার্ড…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণভোট অধ্যাদেশ ও নির্বাচনী তফসিল পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাই গণভোট অধ্যাদেশ বাতিল বা কার্যকারিতা হারালে নির্বাচনী তফসিলও স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। সোমবার (৩০ মার্চ) হাইকোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিশির মনির বলেন, গণভোট অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৬ নম্বর ধারা এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল—সবগুলোই ওতপ্রোতভাবে জড়িত। তিনি এগুলোকে ‘অবিচ্ছেদ্য যমজ’ হিসেবে উল্লেখ করে বলেন, “একটি থেকে আরেকটিকে আলাদা করার সুযোগ নেই।” তার মতে, গণভোট অধ্যাদেশ বাতিল করা হলে তা সরাসরি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও এর প্রস্তাবনাকে ক্ষতিগ্রস্ত…
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন ডিসিদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আমিনুল ইসলাম। নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হলো— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি,এম, সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে…