Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Horzon Time
    Subscribe
    • Home
    • News
    • National
    • International
    • politics
    • Tech News
    • Game
    • campus
    • Entertainment
    Horzon Time
    Home»News»১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    News

    ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    AdminBy AdminMarch 30, 2026 3:07 PMNo Comments1 Min Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ।

    সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

    প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড প্রদান কর্মসূচি। এভাবেই দেশ এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হলো ‘ক্রীড়া কার্ড’।

    প্রাক-পাইলট পর্যায়ে ধারাবাহিকভাবে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর দেশের ৮ বিভাগের ৯টি উপজেলার ৯টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। 

    নির্বাচিত উপজেলাগুলো হলো- টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ।

    কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কর্মসূচিটি বাস্তবায়ন করবে। এ কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা গড়ে ২ হাজার ৫০০ টাকা করে ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন।

    এ ছাড়া খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে নির্দিষ্ট শ্রেণির কৃষকদের জন্য সরকার নির্ধারিত হারে আর্থিক অনুদান প্রদান করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleগণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে: শিশির মনির
    Next Article ইসরায়েলের তেল শোধনাগারে হামলা, ভয়াবহ আগুন

    Related Posts

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM
    Latest News

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM

    ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    March 30, 2026 6:17 PM

    যেকারণে মামলা হয়েছে মুফতি আমির হামজার নামে

    March 30, 2026 5:54 PM

    যুবলীগ নেতা গ্রেপ্তার

    March 30, 2026 5:46 PM
    ADS
    © 2026 Horzon Time

    Type above and press Enter to search. Press Esc to cancel.