Author: Admin

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ডে ‘শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট’—এমন একটি মন্তব্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর কড়া প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তিনি। দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি—সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ২ শতাংশ বেড়ে ১০৪ ডলারের বেশি হয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দামও ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ৯২ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, ইরান-কে ঘিরে চলমান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-এর সঙ্গে উত্তেজনা তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। ইরান যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করলেও সরাসরি আলোচনায় যেতে অনাগ্রহী বলে জানিয়েছে। এদিকে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন প্রায় বন্ধ হয়ে পড়েছে। সাধারণত বিশ্বে সরবরাহ হওয়া তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়।…

Read More

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে জেলা আহ্বায়কসহ ৪ নেতা দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ওই পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন। একইসঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান নেতারা। পদত্যাগ করা নেতারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া। দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও সামনে এসেছে। জেলা আহ্বায়ক মো. আলাউল…

Read More

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজধানীর উত্তরখান আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় লাল সবুজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন কালবেলাকে বলেন, সড়ক…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকু। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছিলেন। জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের গাজী বাড়ির মরহুম মিছির আলী গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করতেন।…

Read More

গণহত্যাকারী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়েছে। ইরানের গণমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রচার হওয়ার পর তেল আবিব দাবি করছে যে, নেতানিয়াহু বেঁচে আছেন। এমনকি মাঝে মধ্যে নেতানিয়াহু বেঁচে থাকার প্রমাণ দেওয়ার চেষ্টা করছে তেল আবিব; একের পর এক প্রকাশ করছে ভিডিও। যদিও বরাবরই সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে প্রমাণ হচ্ছে। এমন প্রেক্ষাপটে সামনে এসেছে নতুন তথ্য। নেতানিয়াহু যদি বেঁচেই থাকেন তাহলে তিনি জেরুজালেমের সুরক্ষিত ভূগর্ভস্থ কোনো স্থানে—সম্ভবত আল-আকসা মসজিদ প্রাঙ্গণের নিচে—আশ্রয় নিয়ে থাকতে পারেন। এ অনুমান করেছেন ইসরাইলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম। তিনি জানান, ক্রমবর্দ্ধমান…

Read More

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ‘কৃষক কার্ড’ নিয়ে এক পর্যালোচনাসভায় তিনি এ কথা বলেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকরা যেন সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পান, তা নিশ্চিত করা।’ আজ পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে তিনি সচিবালয়ে যান। সেখানে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।…

Read More

রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান। ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা করা হতো বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। গত সোমবার কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই সময় আফগানিস্তান জানায় তাদের হাসপাতালে হামলা হয়েছে। যদিও পাকিস্তান দাবি করে তারা কোনো বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়নি। মাদকাসক্তদের হাসপাতালে প্রায় ৪০০ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত। এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছিলেন, পাকিস্তানের হামলায় ২০০ জন নিহত হয়েছেন। তিনি জানান, হামলার সময় ওই হাসপাতালে প্রায় ৩ হাজার মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন। সূত্র: স্কাই নিউজ

Read More

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবককে অনেকেই ফ্যামিলি এন্টারটেইনমেন্টের (Family Entertainment) কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। বিষয়টি সত্য নয় বলে নিজেই জানিয়েছেন। রোববার (১৫ মার্চ) রাত ১১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ওই ভিডিওবার্তায় রাকিব হাসান বলেন, ‘আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। এ ব্যাপারটা জানার পরে অনেকেই ফোন করেছেন। তাৎক্ষণিকভাবে সবাইকে রেসপন্স করতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

Read More

ভারত থেকে আমদানি করা ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। ভারতের কলকাতা বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার এবং ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে পাঁচ হাজার মেট্রিক টন চাল নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজদুটি। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে বলে জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েসে’র ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানিয়েছেন। তিনি বলেন, কলকাতা বন্দর থেকে মোংলা বন্দরে ছেড়ে আসা জাহাজ দুটি থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (১৫ মার্চ) সকাল থেকে চাল খালাস প্রক্রিয়া শুরু হয়। এরপর ছোট লাইটারেজ জাহাজে করে খালাস হওয়া চাল নৌপথে দেশের বিভিন্ন জেলার…

Read More