মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সরবরাহের সংকট কাটতে শুরু করেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রিতে আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল বিক্রির ওপর চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তিনটি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, দেশে একাধিক জ্বালানি তেলের জাহাজ এসে পৌঁছেছে, ফলে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। দ্বিতীয়ত, সামনে ঈদুল ফিতর থাকায় যানবাহন চলাচল ও মানুষের যাতায়াত বাড়বে। তৃতীয়ত, চলমান বোরো…
Author: Admin
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী ২০ মার্চ শুক্রবার ঈদ উদযাপন হবে। কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। কাউন্সিল আরও জানায়, সূর্যাস্তের আগে সুনির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে চাঁদের জন্ম হওয়া, সূর্যাস্তের পর তার দৃশ্যমান থাকার সময়কাল এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে সেটি দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে ঈদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। এই প্রক্রিয়া অনুসরণ…
বলিউডের আশি–নব্বই দশকের পরিচিত মুখ, অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, গত ১৩ মার্চ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। পরদিন ১৪ মার্চ মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় এই অভিনেত্রীর। মধু মালহোত্রা ১৯৭৫ সালে র্যামসে ব্রাদার্সের হরর সিনেমা ‘আন্ধেরা’র মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। পরে ১৯৭৯ সালে শক্তি সামন্ত পরিচালিত ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে মূলধারার বলিউডে পরিচিতি পান। সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনের চরিত্র জয়ের বোনের ভূমিকায়। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘হিরো’তে অভিনয় করে দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন…
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী ২০ মার্চ শুক্রবার ঈদ উদযাপন হবে। কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। কাউন্সিল আরও জানায়, সূর্যাস্তের আগে সুনির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে চাঁদের জন্ম হওয়া, সূর্যাস্তের পর তার দৃশ্যমান থাকার সময়কাল এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে সেটি দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে ঈদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। এই প্রক্রিয়া অনুসরণ…
মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। এরপর শাওয়ালের চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছরের সম্ভাব্য তারিখ ২০ অথবা ২১ মার্চ হতে পারে। গত বছরের মত এবারেও যদি ২৯ টি রোজা হয়, তাহলে ঈদুল ফিতর শুক্রবার (২০ মার্চ) পড়বে। আর যদি রমজান ৩০ দিন পূর্ণ হয়, তবে ঈদ হবে শনিবার (২১ মার্চ)। বিশেষজ্ঞরা চাঁদের স্থানাঙ্ক বিশ্লেষণ করে মনে করছেন, এবছর রোজা ৩০টি পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ বছর ঈদুল ফিতরে নির্ধারিত সরকারি ছুটি ছিল পাঁচ দিনের। চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে…
কুমিল্লার বুড়িচং উপজেলায় মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় নামাজরত এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই বৃদ্ধের নাম হারুনুর রশিদ (৮০)। তিনি সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য। মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের জানান, মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য হারুনুর রশিদ মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার এশার নামাজ আদায় করতে দাঁড়ান তিনি। দুই রাকাত সুন্নাত নামাজ শেষ করার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ভেতরেই মারা যান।
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৪ মার্চ) কম দামে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু। শুক্রবার (১৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে। নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২…
সৌদি আরবের মদিনা অঞ্চলে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক ফিলিপিনো গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর গালফ নিউজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের পাবলিক সিকিউরিটি অধিদপ্তর জানায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ওই গৃহকর্মী বাড়ির ভেতরে ছুরি ব্যবহার করে শিশুটিকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। তবে ঘটনার বিস্তারিত পরিস্থিতি বা নিহত শিশুর বয়স সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা জানান, অভিযুক্তকে আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সৌদি আইনের বিধান অনুযায়ী তদন্ত সম্পন্ন করতে মামলাটি…
ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপির কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ ওঠে, ওই সভায় বিএনপির কিছু কর্মী বাধা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান।…
বিদ্যুৎ লাইনের উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (১৪ মার্চ) সকাল থেকে ৬ ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ মার্চ) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ক্রিস্টাল আইস তৈরির ২৫ কেজি কাঁচামালসহ তরুণী আটক এতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্ত করার জন্য শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।