Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Horzon Time
    Subscribe
    • Home
    • News
    • National
    • International
    • politics
    • Tech News
    • Game
    • campus
    • Entertainment
    Horzon Time
    Home»News»মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী
    News

    মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

    AdminBy AdminMarch 15, 2026 4:59 PMNo Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বলিউডের আশি–নব্বই দশকের পরিচিত মুখ, অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, গত ১৩ মার্চ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। পরদিন ১৪ মার্চ মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় এই অভিনেত্রীর।

    মধু মালহোত্রা ১৯৭৫ সালে র‍্যামসে ব্রাদার্সের হরর সিনেমা ‘আন্ধেরা’র মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। পরে ১৯৭৯ সালে শক্তি সামন্ত পরিচালিত ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে মূলধারার বলিউডে পরিচিতি পান। সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনের চরিত্র জয়ের বোনের ভূমিকায়।

    ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘হিরো’তে অভিনয় করে দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন মধু মালহোত্রা। সিনেমাটি প্রধান চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ।এই সিনেমার বিখ্যাত গান ‘লাম্বি জুদাই’-এ তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। গানটি গেয়েছিলেন পাকিস্তানি শিল্পী রেশমা।

    মধু মালহোত্রা অভিনয় করেছিলেন জনপ্রিয় চলচ্চিত্র ‘সত্তে পে সত্তা-তে’ও। সিনেমাটি তার অভিনয় প্রশংসা পায়। এই সিনেয়ানায় প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। দীর্ঘ অভিনয় জীবনে শতাধিক সিনেমায় কাজ করেছেন মধু মালহোত্রা। এছাড়া তিনি হরর ঘরানার চলচ্চিত্রেও কাজ করেছেন।

    একসময় বলিউডে নিয়মিত দেখা যেত তাকে। যদিও পরে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। তবু আশি ও নব্বই দশকের সিনেমাপ্রেমীদের কাছে মধু মালহোত্রা স্মরণীয় হয়ে থাকবেন তার বৈচিত্র্যময় চরিত্র আর জনপ্রিয় গানগুলোর দৃশ্যে উপস্থিতির জন্য।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল
    Next Article ঈদুল ফিতর কি বারে হতে পারে জানা গেল

    Related Posts

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM
    Latest News

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM

    ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    March 30, 2026 6:17 PM

    যেকারণে মামলা হয়েছে মুফতি আমির হামজার নামে

    March 30, 2026 5:54 PM

    যুবলীগ নেতা গ্রেপ্তার

    March 30, 2026 5:46 PM
    ADS
    © 2026 Horzon Time

    Type above and press Enter to search. Press Esc to cancel.