Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Horzon Time
    Subscribe
    • Home
    • News
    • National
    • International
    • politics
    • Tech News
    • Game
    • campus
    • Entertainment
    Horzon Time
    Home»News»সংসদে জাতীয় সংগীত ইস্যুতে বিতর্ক, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ
    News

    সংসদে জাতীয় সংগীত ইস্যুতে বিতর্ক, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

    AdminBy AdminMarch 14, 2026 6:05 AMNo Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সংসদ অধিবেশনে জাতীয় সংগীত বাজানোর সময় বিরোধীদলীয় সংসদ সদস্যদের চেয়ারে বসে থাকা নিয়ে সাফাই দিয়েছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

    শুক্রবার সকালে ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধীদলীয় সকল সংসদ সদস্য দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।

    রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকার দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে যান এবং বিরোধীদলের সদস্যরা বসে যান। পাশাপাশি বিরোধীদলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকে।

    একইসঙ্গে রাষ্ট্রপতি মহান সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত বাজানো শুরু হয়ে যায় কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সংগীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেননি।

    এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংগীত চলার বিষয়টা টের পেলে তিনি বিষয়টা বাকি সংসদ সদস্যদের জানান। জানা মাত্রই বিরোধীদলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।

    রীতি মেনে ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিন জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সূচি প্রকাশ করা হয়। তবে তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তখন থেকেই তার বক্তব্যের বিরোধিতা করে আসছিল জামায়াত জোট।

    বৃহস্পতিবার বিকালে সংসদ কক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রবেশ করলে প্রচলিত রীতিতে সংসদ নেতা ও সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তবে বিরোধী দলের সদস্যদের একটি অংশ প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের আসনে বসে থাকেন।

    এ সময় বিউগলে জাতীয় সংগীত বাজতে শুরু করলে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংসদের কর্মকর্তারা জাতীয় সংগীতের প্রতি সম্মান জানিয়ে সদস্যদের দাঁড়ানোর অনুরোধ করেন। তখন কেউ কেউ দাঁড়ালেও কয়েকজন সদস্য বসে ছিলেন। তবে একে একে সবাই একসময় দাঁড়িয়ে যান। এসময় জামায়াত জোটের সদস্যদের প্রতিবাদ বন্ধ রেখে নীরবে থাকতে দেখা যায়।

    এর মধ্যে রাষ্ট্রপতি সংসদে তার ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

    এনসিপির সাংসদ হান্নান মাসুদ তার পোস্টে বলেছেন, ভুল বুঝাবুঝির অবসান হউক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হউক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleঈদের আগে ঝড়-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
    Next Article আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

    Related Posts

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM
    Latest News

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM

    ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    March 30, 2026 6:17 PM

    যেকারণে মামলা হয়েছে মুফতি আমির হামজার নামে

    March 30, 2026 5:54 PM

    যুবলীগ নেতা গ্রেপ্তার

    March 30, 2026 5:46 PM
    ADS
    © 2026 Horzon Time

    Type above and press Enter to search. Press Esc to cancel.