Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Horzon Time
    Subscribe
    • Home
    • News
    • National
    • International
    • politics
    • Tech News
    • Game
    • campus
    • Entertainment
    Horzon Time
    Home»News»ঈদের আগে গণপরিবহনে জ্বালানি তেল নিয়ে সুখবর
    News

    ঈদের আগে গণপরিবহনে জ্বালানি তেল নিয়ে সুখবর

    AdminBy AdminMarch 13, 2026 9:45 PMNo Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণপরিবহনের জন্য ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

    শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।

    তিনি জানান, তেলের দাম বাড়ানো হবে না। জ্বালানিমন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই।

    অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিটের বিষয়ে রবিউল আলম বলেন, ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয় এবং যাত্রীরা অনলাইনে টিকিট কিনেছেন। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।

    তিনি জানান, একটি টিকিট বুক করার পর পেমেন্টের জন্য পাঁচ থেকে সর্বোচ্চ ১৫ মিনিট সময় দেওয়া হয়। এ কারণে অনেক সময় টিকিট বুক হয়ে থাকায় অন্যদের অপেক্ষায় থাকতে হয়েছে।

    রেলমন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ যুক্ত করা হয়েছে। মিটারগেজে আরও প্রায় ১৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে প্রায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

    নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।

    ঈদযাত্রার সময় কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। যাত্রীদের কাছে অনুরোধ থাকবে— সংকটের সময় কিছুটা ধৈর্য ও সহযোগিতা প্রয়োজন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleমির্জা আব্বাসের অ’স্ত্রো’প’চা’র সম্পন্ন, সবশেষ যা জানা গেল
    Next Article ঈদের আগে ঝড়-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

    Related Posts

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM
    Latest News

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM

    ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    March 30, 2026 6:17 PM

    যেকারণে মামলা হয়েছে মুফতি আমির হামজার নামে

    March 30, 2026 5:54 PM

    যুবলীগ নেতা গ্রেপ্তার

    March 30, 2026 5:46 PM
    ADS
    © 2026 Horzon Time

    Type above and press Enter to search. Press Esc to cancel.