Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Horzon Time
    Subscribe
    • Home
    • News
    • National
    • International
    • politics
    • Tech News
    • Game
    • campus
    • Entertainment
    Horzon Time
    Home»News»মা*রা গেলেন সাবেক দুই বারের সংসদ সদস্য
    News

    মা*রা গেলেন সাবেক দুই বারের সংসদ সদস্য

    AdminBy AdminMarch 18, 2026 4:55 AMNo Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকু। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছিলেন।

    জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের গাজী বাড়ির মরহুম মিছির আলী গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করতেন।

    পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা চাঁদপুরে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে জানাজার সময় এখনও নির্ধারণ করা হয়নি।

    রাজনীতিতে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন। বিএনপির মনোনয়নে তিনি চাঁদপুর-৩ আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগের প্রার্থী দীপু মনির কাছে পরাজিত হন।

    সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

    এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির নেতারা। বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleনেতানিয়াহু কি আল-আকসা মসজিদের নিচে লুকিয়েছেন
    Next Article বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের

    Related Posts

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM
    Latest News

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM

    ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    March 30, 2026 6:17 PM

    যেকারণে মামলা হয়েছে মুফতি আমির হামজার নামে

    March 30, 2026 5:54 PM

    যুবলীগ নেতা গ্রেপ্তার

    March 30, 2026 5:46 PM
    ADS
    © 2026 Horzon Time

    Type above and press Enter to search. Press Esc to cancel.