Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Horzon Time
    Subscribe
    • Home
    • News
    • National
    • International
    • politics
    • Tech News
    • Game
    • campus
    • Entertainment
    Horzon Time
    Home»News»জামায়াত কর্মীদের হামলায় আহত বিএনপি কর্মীর মৃত্যু
    News

    জামায়াত কর্মীদের হামলায় আহত বিএনপি কর্মীর মৃত্যু

    AdminBy AdminMarch 14, 2026 9:27 AMNo Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপির কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ ওঠে, ওই সভায় বিএনপির কিছু কর্মী বাধা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

    সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তরু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

    নিহত তরু মিয়ার বাড়ি মাধবপুর গ্রামে। তিনি দীর্ঘ প্রায় দুই যুগ বিদেশে ছিলেন এবং পাঁচ মাস আগে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তার ছেলে শিপন রহমান স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী।

    ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবু কালাম দাবি করেন, জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন।

    এদিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন তরু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleআজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
    Next Article মদিনায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত প্রবাসী গ্রেপ্তার

    Related Posts

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM
    Latest News

    নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল

    March 30, 2026 8:24 PM

    ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

    March 30, 2026 7:05 PM

    বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার!

    March 30, 2026 6:22 PM

    ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    March 30, 2026 6:17 PM

    যেকারণে মামলা হয়েছে মুফতি আমির হামজার নামে

    March 30, 2026 5:54 PM

    যুবলীগ নেতা গ্রেপ্তার

    March 30, 2026 5:46 PM
    ADS
    © 2026 Horzon Time

    Type above and press Enter to search. Press Esc to cancel.